ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করলে কি করবেন? পুন:পরীক্ষার নিয়মাবলী
ড্রাইভিং লাইসেন্স হলো একটি সনদ যাহা আপনাকে ভবিষ্যতে নিরাপদে ড্রাইভিং ও পুলিশের হয়রানি থেকে বাঁচতে সাহায্য করে। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স অতীব প্রয়োজন। বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা মূলত ০৩টি ধাপে সম্পন্ন হয়:
(ক) লিখিত পরীক্ষা
(খ) প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক
(গ) মৌখিক
(ক) লিখিত পরীক্ষা
(খ) প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক
(গ) মৌখিক
উপরোক্ত তিনটি ধাপের প্রতিটি ধাপে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। কোন একটি বা দু'টি পরীক্ষায় ফেল করলে শুধুমাত্র যে পরীক্ষায় ফেল করেছেন সেই পরীক্ষাটি পুনরায় দিতে হবে।
বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পুন:পরীক্ষা দেওয়ার ধাপসমূহ:
১. ফেল করা লার্নার সংগ্রহ:
প্রথম পরীক্ষার পর বিআরটিএ কর্তৃপক্ষ আপনার লার্নার কার্ডটি রেখে দিবে। পরীক্ষা দেওয়ার ১-২ সপ্তাহ পর যে অফিস থেকে লার্নার আবেদন করেছিলেন, সেখান থেকে আপনার ফেল করা লার্নারটি সংগ্রহ করতে হবে।
প্রথম পরীক্ষার পর বিআরটিএ কর্তৃপক্ষ আপনার লার্নার কার্ডটি রেখে দিবে। পরীক্ষা দেওয়ার ১-২ সপ্তাহ পর যে অফিস থেকে লার্নার আবেদন করেছিলেন, সেখান থেকে আপনার ফেল করা লার্নারটি সংগ্রহ করতে হবে।
২. পুন:পরীক্ষার ফি জমা দান:
পুন:পরীক্ষার ফি বাবদ ভ্যাটসহ ১৭৩/- (একশত তিয়াত্তর) টাকা জমা দিতে হবে।
• অনলাইনে: bsp.brta.gov.bd সাইটে গিয়ে ফি জমা দিয়ে নতুন লার্নার কার্ড সংগ্রহ করতে পারেন। এতে সাথে সাথেই নতুন পরীক্ষার তারিখ ও স্থান পেয়ে যাবেন।
• অফলাইনে: যেকোনো ব্যাংকে পুরাতন লার্নার দেখিয়ে টাকা জমা দিয়ে মানি রিসিপ্ট সংগ্রহ করুন। এরপর বিআরটিএ অফিসে গিয়ে নতুন পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে নিন।

৩. পরীক্ষায় অংশগ্রহণ:
নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষককে জানান যে আপনি নির্দিষ্ট কোন পরীক্ষায় (লিখিত/মৌখিক/ব্যবহারিক) অংশগ্রহণ করবেন। সঠিকভাবে পরীক্ষা সম্পন্ন করে আপনার কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করুন।

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত আরও পড়ুন:
- অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৪
- ড্রাইভিং লাইসেন্স শ্রেণী পরিবর্তন বা সংযোজন করার পদ্ধতি
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে যত প্রশ্ন ও উত্তর
👉 ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমাদের সবগুলো আর্টিকেল পড়তে এখানে ক্লিক করুন।
টেকনিক্যাল সব টিপস ও ট্রিকস পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট TechSohag.Com। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।