ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের যত প্রশ্ন | Driving License Frequently Asked Questions

ড্রাইভিং লাইসেন্স নিয়ে যত প্রশ্ন উত্তর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ড্রাইভিং লাইসেন্স নিয়ম ড্রাইভিং লাইসেন্স এর প্রশ্নপত্র ড্রা
TechSohag.Com
Driving License Frequently Asked Questions

ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের যত প্রশ্ন | Driving License Frequently Asked Questions

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। লার্নার থেকে শুরু করে স্মার্ট কার্ড প্রাপ্তি পর্যন্ত সব খুঁটিনাটি প্রশ্নের উত্তর সহজভাবে নিচে দেওয়া হলো।

ড্রাইভিং লাইসেন্স সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্ন: লাইসেন্স প্রাপ্তির বয়সসীমা কত?
উত্তর: পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স ন্যূনতম ২০ বছর এবং অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর হতে হবে।
প্রশ্ন: আমার পূর্বের লাইসেন্সে নতুন যান সংযোজন করবো কীভাবে?
উত্তর: আপনাকে পূর্বের ড্রাইভিং লাইসেন্সের সাথে নতুন মোটরযান সংযোজন (Addition) করতে হবে। এজন্য নতুন যানের লার্ণার করে ডিসিটিবি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মূল আবেদনপত্র জমা দেয়ার সময় পূর্বের লাইসেন্স জমা দিতে হবে এবং ফরমের "addition to DL" ঘরে টিক চিহ্ন দিতে হবে। এরপর ফি জমা দিয়ে বায়োমেট্রিক প্রদান করতে হবে।
প্রশ্ন: লার্ণার লাইসেন্স দিয়ে কি রাস্তায় গাড়ি চালানো যাবে?
উত্তর: না, লার্ণার (শিক্ষানবীশ) লাইসেন্স দিয়ে পাবলিক প্লেসে গাড়ি চালানো বা ড্রাইভিং শিখা যাবে না।
প্রশ্ন: লার্নার এর মেয়াদ শেষ হয়ে গেলে কি নবায়ন করা যাবে?
উত্তর: লার্নারে ইস্যু ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া থাকে। পরীক্ষার আগে আপনাকে লার্নার নবায়ন করতে হবে না। তবে পরীক্ষার তারিখে অনুপস্থিত থাকলে ৮৭ টাকা জমা দিয়ে মেয়াদ বাড়িয়ে নিতে হবে। যদি ৬ মাস অতিক্রান্ত হয় এবং আপনি অনুপস্থিত থাকেন, তবে নতুন করে লার্নার নিতে হবে।
প্রশ্ন: লার্নার কতবার নবায়ন করা যায়?
উত্তর: লার্নার ৮৭ টাকা জমা দিয়ে পরবর্তী ৩ মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো যায়। অর্থাৎ মোট একবার নবায়ন করা যায় (প্রথম ইস্যু থেকে ৬ মাস পর্যন্ত)। ৬ মাস পার হলে পুনরায় নতুন লার্নার নিতে হবে।
প্রশ্ন: লার্ণার ফরমের মেডিকেল সার্টিফিকেট কার কাছ থেকে নিতে হবে?
উত্তর: যে কোন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। চিকিৎসক প্রার্থীর ছবিসহ ফরমে স্বাক্ষর ও তথ্যসমূহ পূরণ করবেন।
প্রশ্ন: লার্নার ফরম কোন ভাষায় পূরণ করতে হবে?
উত্তর: লার্ণার ফরম ইংরেজি বড় হাতের অক্ষরে (Capital Letter) পূরণ করতে হবে। তবে মেডিকেল সার্টিফিকেট বাংলায় পূরণ করা যাবে।
প্রশ্ন: লার্নার ফি কোথায় জমা দেবেন?
উত্তর: বিআরটিএ’র নির্দিষ্ট ব্যাংকে অথবা অনলাইনে ipaybrta.cnsbd.com থেকে ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবেন।
প্রশ্ন: লার্ণারের জন্য কত টাকা ফি জমা দিতে হয়?
উত্তর: ২ ধরনের মোটরযানের জন্য ৫১৮/- এবং এক ধরনের মোটরযানের জন্য ৩৪৫/- টাকা।
প্রশ্ন: লার্নার ফরম কোথায় পাওয়া যায়?
উত্তর: বিআরটিএ কার্যালয়ে বিনামূল্যে অথবা brta.portal.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
প্রশ্ন: লার্ণারে নাম/পিতার নামের বানান ভুল হলে সংশোধনের উপায় কী?
উত্তর: ফি জমা দেওয়ার সময় ভুল হলে তৎক্ষণাৎ ব্যাংক কাউন্টারে জানাতে হবে। নতুবা নতুন ফি জমা দেওয়া ছাড়া উপায় নেই। তবে পাশ করার পর মূল আবেদনের সময় সঠিক বানান দিলে তা সংশোধন সম্ভব।
প্রশ্ন: অনলাইনে লার্ণারের জন্য আবেদন করা যায় কি?
উত্তর: জ্বি, আপনি bsp.brta.gov.bd পোর্টালে গিয়ে ঘরে বসেই লার্নার কার্ড পেতে পারেন।

পরীক্ষা ও লাইসেন্স নবায়ন সংক্রান্ত

প্রশ্ন: ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড (ডিসিটিবি) কী?
উত্তর: এটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের নেতৃত্বে গঠিত একটি বোর্ড যা আপনার পরীক্ষার ফলাফল নির্ধারণ করে। এতে বিআরটিএ, পুলিশ এবং মেডিকেল অফিসার অন্তর্ভুক্ত থাকেন।
প্রশ্ন: পরীক্ষায় পাশ করার পর লার্ণার হারিয়ে গেলে কী করবো?
উত্তর: থানায় জিডি করে ১৭৩/- টাকা ফি জমা দিয়ে লার্নারের প্রতিলিপি সংগ্রহ করতে হবে।
প্রশ্ন: লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন করবেন কীভাবে?
উত্তর: অপেশাদারের ক্ষেত্রে নির্ধারিত ফি (২৪২৭/- টাকা) জমা দিয়ে বায়োমেট্রিক দিতে হবে। পেশাদারের ক্ষেত্রে ২ দিনের প্রশিক্ষণ ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফি (১৫৬৫/- টাকা) জমা দিতে হবে। মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পার হলে প্রতি বছর ২৩০ টাকা জরিমানা দিতে হবে।
প্রশ্ন: হালকাযান থেকে ভারীযান লাইসেন্স পাওয়ার নিয়ম কী?
উত্তর: হালকা লাইসেন্স পাওয়ার ৩ বছর পর মিডিয়াম এবং মিডিয়াম পাওয়ার ৩ বছর পর ভারী লাইসেন্সের জন্য আবেদন করা যায়।
প্রশ্ন: লাইসেন্সের মেয়াদ ১ বছরের বেশি থাকলে কি নবায়ন করা যায়?
উত্তর: না, মেয়াদ ১ বছরের কম থাকলে তবেই নবায়নের আবেদন করা যাবে।
প্রশ্ন: হালকাযানের লাইসেন্স দিয়ে কি মোটরসাইকেল চালানো যাবে?
উত্তর: না, আপনাকে আলাদাভাবে মোটরসাইকেল ক্যাটাগরি সংযোজন (Addition to DL) করে নিতে হবে।

অনলাইন ট্র্যাকিং ও অন্যান্য

প্রশ্ন: লাইসেন্স হারিয়ে গেলে প্রতিলিপি তোলার নিয়ম কী?
উত্তর: জিডি কপি, ট্রাফিক ক্লিয়ারেন্স এবং ৮৭৫/- টাকা ফি জমা দিয়ে প্রতিলিপির আবেদন করতে হবে।
প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স এক জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফার করা যায়?
উত্তর: হ্যাঁ, বর্তমান জেলার বিআরটিএ অফিসে ট্রান্সফার ফরমের মাধ্যমে আবেদন করে লাইসেন্স স্থানান্তর ও নবায়ন করা সম্ভব।
প্রশ্ন: পাসপোর্ট থাকলে কি পেশাদার লাইসেন্সে পুলিশ ভেরিফিকেশন লাগবে?
উত্তর: জি, বিদ্যমান আইন অনুযায়ী পেশাদার লাইসেন্সের জন্য পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বাধ্যতামূলক।
প্রশ্ন: মোবাইলে লাইসেন্সের তথ্য যাচাই করবো কীভাবে?
উত্তর: মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: DL V [License Number] এবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে।
প্রশ্ন: আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট কোথায় পাওয়া যায়?
উত্তর: এটি বিআরটিএ দেয় না। অটোমোবাইল এসোসিয়েশন অব বাংলাদেশ থেকে ২,৫০০ টাকা ফি দিয়ে ১ বছর মেয়াদী পারমিট নিতে হয়।

আমার শেষ কথা

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এই প্রশ্নোত্তরগুলো আশা করি আপনার অনেক কাজে আসবে। সঠিক নিয়মে লাইসেন্স সংগ্রহ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। লাইসেন্স সংক্রান্ত কোনো জটিলতায় পড়লে সরাসরি বিআরটিএ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন অথবা তাদের অনলাইন পোর্টালে অভিযোগ দাখিল করুন।

ড্রাইভিং লাইসেন্স বা বিআরটিএ সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের সাইট TechSohag.Com নিয়মিত ভিজিট করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
Md Sohag Rana এখন অনলাইনে আছে...
আসসালামু আলাইকুম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
Type here...