ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কি করবেন? ডুপ্লিকেট লাইসেন্স পাওয়ার নিয়ম
ড্রাইভিং লাইসেন্স ছাড়া বর্তমান সময়ে বাইক বা গাড়ি চালানো আইনত অপরাধ। কিন্তু পথ চলতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত আমাদের ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যেতে পারে। ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনি চাইলে খুব সহজেই ডুপ্লিকেট বা প্রতিলিপি কপি সংগ্রহ করতে পারেন।
ড্রাইভিং লাইসেন্স হারানোর পর প্রাথমিক পদক্ষেপ
১. থানায় জিডি করা: লাইসেন্স হারানোর সাথে সাথে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন।
২. ট্রাফিক ক্লিয়ারেন্স: আপনার লাইসেন্সের বিরুদ্ধে কোনো ট্রাফিক মামলা আছে কি না, তা যাচাই করে ট্রাফিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করুন।
৩. আবেদন জমা: আপনি যে বিআরটিএ (BRTA) অফিস থেকে লাইসেন্সটি করিয়েছিলেন, ডুপ্লিকেট কপির জন্য ঠিক সেই অফিসেই আবেদন জমা দিতে হবে।
২. ট্রাফিক ক্লিয়ারেন্স: আপনার লাইসেন্সের বিরুদ্ধে কোনো ট্রাফিক মামলা আছে কি না, তা যাচাই করে ট্রাফিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করুন।
৩. আবেদন জমা: আপনি যে বিআরটিএ (BRTA) অফিস থেকে লাইসেন্সটি করিয়েছিলেন, ডুপ্লিকেট কপির জন্য ঠিক সেই অফিসেই আবেদন জমা দিতে হবে।
ডুপ্লিকেট লাইসেন্স ফি ও প্রয়োজনীয় কাগজপত্র
ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি বা ডুপ্লিকেট কপির জন্য সরকারি ফি বাবদ ভ্যাটসহ ৮৭৫ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো:
- ১. নির্ধারিত ফরমে আবেদন। (আবেদন ফরম ডাউনলোড করুন)
- ২. থানার জিডি কপি এবং ট্রাফিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- ৩. বিআরটিএ-র নির্ধারিত ব্যাংকে ফি জমার রশিদ (৮৭৫ টাকার)।
- ৪. সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
বিআরটিএ প্রক্রিয়া: আপনার সকল কাগজপত্র জমা দেওয়ার পর স্মার্টকার্ড প্রিন্টিংয়ের প্রক্রিয়া শুরু হবে। কার্ডটি তৈরি হয়ে গেলে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনি অফিস থেকে কার্ডটি সংগ্রহ করতে পারবেন।
আরও গুরুত্বপূর্ণ তথ্য:
টেকনিক্যাল সব সঠিক তথ্যের জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট TechSohag.Com। আপনার কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন।
