বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) এর ইতিহাস, উদ্দেশ্য ও বিস্তারিত তথ্য
বিএনসিসি (BNCC) হচ্ছে সেনা, নৌ ও বিমানবাহিনী ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির একটি আধাসামরিক সেচ্ছাসেবী বাহিনী। "Knowledge & Discipline, The Volunteers" এই মূলমন্ত্রকে ধারণ করে চলা বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক এই সংগঠনটির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।
বিএনসিসি (BNCC) এর সংক্ষিপ্ত ইতিহাস
বিএনসিসি-র যাত্রা শুরু হয় মূলত ব্রিটিশ আমলে ১৯২০ সালে "ইউনিভার্সিটি কোর" নামে। সময়ের সাথে সাথে এর বিবর্তন নিচে তুলে ধরা হলো:
- ১৯২৩: নাম পরিবর্তন করে রাখা হয় "ইউনিভার্সিটি ট্রেনিং কোর" (UTC)।
- ১৯৫০: একে একটি ব্যাটালিয়নে উন্নীত করা হয়।
- ১৯৬৬: এর নামকরণ করা হয় "পাকিস্তান ক্যাডেট কোর" (PCC) এবং স্কুল-কলেজের জন্য "জুনিয়র ক্যাডেট কোর" (JCC)।
- ১৯৭৯: তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসিসি ও জেসিসি-কে একত্রিত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) প্রতিষ্ঠা করেন।
বিএনসিসি মনোগ্রামের তাৎপর্য
বিএনসিসি মনোগ্রামটি একটি ত্রিভুজাকৃতি পিরামিডের মতো, যার প্রতিটি অংশের আলাদা অর্থ রয়েছে:
- লাল বৃত্ত: মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতীক।
- কালো বৃত্ত: জ্ঞানের উৎস এবং শৃঙ্খলা।
- সোনালী সার্কেল: সোনার বাংলার প্রতিনিধিত্ব করে।
- পিরামিড: জীবন সংগ্রামের প্রতীক। এর তিন রঙ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীকে নির্দেশ করে।
- তারা: ক্যাডেটরা নিজেরা আলোকিত হয়ে অন্যদের অনুপ্রাণিত করবে।
রেজিমেন্ট ও সাংগঠনিক কাঠামো
বিএনসিসি মূলত ৩টি উইংয়ে বিভক্ত: আর্মি, নেভি এবং এয়ার উইং। এর অধীনে ৫টি প্রধান রেজিমেন্ট রয়েছে:
- রমনা রেজিমেন্ট
- ময়নামতি রেজিমেন্ট
- কর্ণফুলী রেজিমেন্ট
- মহাস্থান রেজিমেন্ট
- সুন্দরবন রেজিমেন্ট
বিএনসিসি ক্যাডেট হওয়ার যোগ্যতা ও সুবিধা
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস এবং সুঠাম শারীরিক গঠন (উচ্চতা ও ওজন সেনাবাহিনীর মানদণ্ড অনুযায়ী)।
সুবিধাসমূহ:
সুবিধাসমূহ:
- সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার এবং লিখিত পরীক্ষায় ছাড়।
- নির্বাচিত ক্যাডেটরা সরাসরি ISSB পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
- ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো দেশে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সফরের সুযোগ।
- উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনে বিএনসিসি সার্টিফিকেট বিশেষ সহায়ক।
আরও গুরুত্বপূর্ণ তথ্য:
প্রতিরক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত সঠিক তথ্যের জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট TechSohag.Com। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
