ব্লগার মোবাইল ইউআরএল থেকে ?m=1 রিমুভ করার নিয়ম | How to Remove ?m=1 from Blogger
আমরা জানি যে, কেউ মোবাইল ডিভাইস থেকে সাইট ভিজিট করলে ব্লগার ইউআরএলের শেষে অতিরিক্ত ?m=1 দেখায়। এটি দেখতে কিছুটা অদ্ভুত এবং প্রফেশনাল সাইটের ক্ষেত্রে অনেকেই এটি পছন্দ করেন না। একটি ক্লিন ইউআরএল আপনার ওয়েবসাইটকে আরও সুন্দর ও প্রফেশনাল লুক দেয়।
কেন ব্লগারে ?m=1 প্যারামিটার দেখায়?
ব্লগার অনেক পুরনো প্ল্যাটফর্ম। আগে বেশিরভাগ থিম রেসপনসিভ ছিল না, তাই ডেস্কটপ এবং মোবাইলের জন্য আলাদা সংস্করণ দেখানোর প্রয়োজন হতো। ডিভাইস সঠিকভাবে শনাক্ত করার জন্যই ব্লগার এই ?m=1 প্যারামিটার ব্যবহার করে।
যেমন আপনার সাইটের লিংকটি মোবাইলে এমন দেখায়:
যেহেতু বর্তমানের আধুনিক থিমগুলো রেসপনসিভ, তাই এখন এই প্যারামিটারটির খুব একটা প্রয়োজন নেই। একটি ছোট্ট স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা সহজেই এটি হাইড করতে পারি।
যেমন আপনার সাইটের লিংকটি মোবাইলে এমন দেখায়:
https://www.techsohag.com/?m=1 যেহেতু বর্তমানের আধুনিক থিমগুলো রেসপনসিভ, তাই এখন এই প্যারামিটারটির খুব একটা প্রয়োজন নেই। একটি ছোট্ট স্ক্রিপ্ট ব্যবহার করে আমরা সহজেই এটি হাইড করতে পারি।
ব্লগার থেকে ?m=1 সরানোর ধাপসমূহ
নিচের ধাপগুলো অনুসরণ করে আপনার ব্লগার সাইট থেকে এটি রিমুভ করুন:
- ১. প্রথমে আপনার ব্লগার ড্যাশবোর্ডে লগইন করুন এবং Theme অপশনে যান।
- ২. ড্রপ-ডাউন মেনু থেকে Edit HTML অপশনে ক্লিক করুন।
- ৩. এবার
<head>ট্যাগের ঠিক নিচে নিচের জাভাস্ক্রিপ্ট কোডটি কপি করে পেস্ট করে দিন।
প্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট কোড:
<script type='text/javascript'>
//<![CDATA[
var uri = window.location.toString();
if (uri.indexOf("%3D","%3D") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
var uri = window.location.toString();
if (uri.indexOf("%3D%3D","%3D%3D") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D%3D"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
var uri = window.location.toString();
if (uri.indexOf("&m=1","&m=1") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("&m=1"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
var uri = window.location.toString();
if (uri.indexOf("?m=1","?m=1") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("?m=1"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
//]]>
</script>
৪. কোডটি বসানো হলে থিমটি Save করে দিন। এখন মোবাইল থেকে চেক করে দেখুন, ইউআরএল থেকে
?m=1 চলে গেছে।
সতর্কতা: আপনার সাইটটি যদি অনেক পুরাতন হয় এবং অ্যাডসেন্স এপ্রুভালের জন্য ট্রাই করছেন এমন হয়, তবে এই কাজটি না করাই ভালো। অনেক সময় এটি পোস্ট ইনডেক্সিং বা এপ্রুভালে সামান্য সমস্যা করতে পারে।
টেকনিক্যাল আরও টিপস এবং ব্লগিং গাইড পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবসাইট TechSohag.Com-এ। কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ!
