মোবাইলে অপ্রয়োজনীয় প্রোমোশনাল মেসেজ বন্ধ করার সহজ উপায়
ফোনে ডাটা বা এমবি (MB) এর জন্য আমি যদিও মাসিক বান্ডেল কিনে থাকি, তারপরও এই অফার সেই অফার নামে অপ্রয়োজনীয় মেসেজে ইনবক্স ভরে যায়। এত অফারের তো দরকার নাই। আমার দরকার হলে আমি নিজেই আমার অফার কিনে নিব, তাই নয় কি? 🤪 যাই হোক বন্ধুরা, আজকে কীভাবে মোবাইল প্রোমোশনাল মেসেজ আসা বন্ধ করা যায়, তা নিয়েই একটি প্র্যাকটিক্যাল পোস্ট শেয়ার করছি।
১. গ্রামীণফোন (GP) প্রোমোশনাল মেসেজ বন্ধের নিয়ম
জিপি সিমের অপ্রয়োজনীয় মেসেজ বন্ধ করতে আপনার গ্রামীণফোন সিম থেকে নিচের কোডটি ডায়াল করুন:
বন্ধ করতে: *১২১*১১০১# ডায়াল করুন।
চালু করতে: আবার মেসেজ পেতে চাইলে *১২১*১১০২# ডায়াল করতে হবে (যদিও করবেন না জানি 😁)।
২. রবি এবং এয়ারটেল (Robi & Airtel) এসএমএস বন্ধের কোড
রবি এবং এয়ারটেল গ্রাহকরা সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য নিচের সহজ পদ্ধতিটি অনুসরণ করুন:
আপনার সিম থেকে *৭# ডায়াল করুন এবং পরবর্তী অপশনে ২ লিখে রিপ্লাই দিন। প্রোমোশনাল মেসেজ আবার চালু করতে চাইলে 😐 মোবাইল থেকে *৭# ডায়াল করে ১ রিপ্লাই দিতে হবে।
৩. বাংলালিংক (Banglalink) সিমে মেসেজ অফ করার নিয়ম
বাংলালিংক সিমে সারাদিন আসা বিরক্তিকর অফার মেসেজগুলো চিরতরে বন্ধ করতে চাইলে ডায়াল করুন:
*121*7*1*2*1#
৪. টেলিটক (Teletalk) সিমের অফার বন্ধের কোড
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকে এই ধরনের সরাসরি কোনো সেবা নেই বলে শোনা গেলেও, একটি বিকল্প উপায় রয়েছে। টেলিটকের সব অফার বন্ধ করতে:
আপনার মেসেজ অপশনে গিয়ে STOP ALL লিখুন এবং পাঠিয়ে দিন 335 নম্বরে।
আমার শেষ কথা
স্মার্টফোন ব্যবহারের এই যুগে কোম্পানিগুলোর অতিরিক্ত মেসেজ ইনবক্সকে অগোছালো করে ফেলে। ওপরের কোডগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার বিরক্তি দূর করতে পারেন। খুব সহজে টেক দুনিয়ার খুঁটিনাটি জানতে আমাদের TechSohag.com সাইটের সাথেই থাকুন। ধন্যবাদ!
