ড্রাইভিং লাইসেন্স মেয়াদ শেষ হলে নবায়ন করবেন কিভাবে?

driving license bd driving license bd questions and answers driving license bd application form driving license bd online application driving license

ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া | Driving License Renewal Process 

আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হলে নির্ধারিত অংকের টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে জমা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন ।এবং পেশাদার ড্রাইভিং লইসেন্স হলে পুনরায় একটি ফ্লিড টেস্ট/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ২ ধরনের হয়।

১) পেশাদার ড্রাইভিং লাইসেন্স
২) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স


ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হলে আপনাকে নবায়ন করার জন্য আবেদন করতে হবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ৫ বছর এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ১০ বছর তাহলে। নির্ধারিত সময় অন্তর আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হলে অনলাইনের মাধ্যমে আবেদন করে ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।

আরোও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করলে কি করবেন ? | Driving License Exam Fail

(১) পেশাদারঃ

পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্ত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ১৫৬৫/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২৩০/- জরিমানাসহ ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।

(২) অপেশাদারঃ

গ্রাহককে প্রথমে নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২৩০/- জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।


ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:


২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য)(মেডিক্যাল সার্টিফিকেটের ফর্ম Download করুন]

৩। ন্যাশনাল আইডি কার্ড -এর সত্যায়িত ফটোকপি।

৪। নির্ধারিত ফি জমাদানের রশিদের কপি।

৫। সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট ও ০১ কপি স্ট্যাম্প সাইজ ছবি।
ড্রাইভিং লাইসেন্স নবায়নে পেশাদার ও অপেশাদার কি একই নিয়ম? হ্যাঁ, মোটামুটি একই প্রক্রিয়া শুধুমাত্র অপেশাদারদেরকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পুনরায় দিতে হয়না। এক্ষেত্রে পেশাদারদের প্রতিবারই লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়। পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। যদি সময়মত DL নবায়ন না করি? ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ শেষ হওয়ার পর ১৫ দিন পর্যন্ত আপনার সুযোগ থাকবে নবায়নের জন্য, মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং তা যদি নবায়ন করা না হয় তাহলে জরিমানা বাবদ, প্রতি বছর আপনাকে ২৩০ টাকা করে দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি পুনরায় ব্যবহারিক পরীক্ষা দিতে হবে? শুধুমাত্র আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হন তাহলে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার সময় আপনাকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স পাত্র হলে পুনরায় ব্যবহারিক পরীক্ষা দিতে হবে না। ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার সময় বিআরটি তে পুরাতন ড্রাইভিং লাইসেন্স জমা দিলে পরবর্তীতে কিভাবে গাড়ি চালাবো? ড্রাইভিং লাইসেন্স এর জন্য সকল কাজ সম্পন্ন করার পরে আপনি একটি কম্পিউটার কবে পাবেন এই ডুপ্লিকেট ড্রাইভিং দিয়ে আপনি আপনার বায়োমেট্রিক এসএমএস না আসা পর্যন্ত অস্থায়ীভাবে মোটরসাইকেল চালাতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী কত টাকা? ড্রাইভিং লাইসেন্স রেনিও(নবায়ন) করার জন্য গ্রাহককে নির্ধারিত ফি- মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- এবং মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছরের জন্য ২০০/- টাকা করে জরিমানা দিতে হবে ।
আমার শেষ কথা : আপনার আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে একইদিনে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করা হয়। স্মার্ট কার্ড প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
Md Sohag Rana এখন অনলাইনে আছে...
আসসালামু আলাইকুম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
Type here...