ব্লগার সাইটে বাংলা ফন্ট অ্যাড করার নিয়ম: সোলাইমান লিপি সেটআপ
১. কেন ব্লগার সাইটে বাংলা ফন্ট ব্যবহার করবেন?
ডিফল্টভাবে ব্রাউজারে যে বাংলা ফন্ট থাকে তা অনেক সময় দেখতে খুব একটা সুন্দর হয় না। কাস্টম বাংলা ফন্ট (যেমন: সোলাইমান লিপি) ব্যবহার করলে আপনার সাইটটি প্রফেশনাল লুক পায় এবং ভিজিটররা দীর্ঘ সময় ধরে আপনার লেখা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে মনে রাখবেন, অতিরিক্ত ফন্ট সাইটের স্পিড কিছুটা স্লো করতে পারে, তাই আমরা হালকা ও ফাস্ট লোডিং কোড ব্যবহার করবো।
২. ব্লগার সাইটে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি
যেকোনো কোড পরিবর্তনের আগে আপনার বর্তমান থিমটির একটি **Backup** নিয়ে নিন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ২: কিবোর্ডে
CTRL + F চেপে <head> ট্যাগটি খুঁজে বের করুন এবং এর ঠিক নিচে নিচের কোডটি পেস্ট করুন:
<link href="https://fonts.maateen.me/solaiman-lipi/font.css" rel="stylesheet"/>
৩. সিএসএস (CSS) এর মাধ্যমে ফন্ট সক্রিয় করা
লিঙ্কটি অ্যাড করার পর আপনাকে সিএসএস ফন্ট ফ্যামিলি পরিবর্তন করতে হবে। আপনার থিমের font-family যেখানে যেখানে আছে, সেখানে 'SolaimanLipi' যুক্ত করে দিন।
font-family: arial, sans-serif; টাইপের কোডগুলো খুঁজে বের করুন এবং তা পরিবর্তন করে নিচের কোডটি বসান:
font-family: 'SolaimanLipi', Arial, sans-serif !important;
*মনে রাখবেন, font-family:fontawesome; বা inherit যুক্ত কোডগুলো পরিবর্তন করার প্রয়োজন নেই।
৪. মোবাইল ইউজারদের জন্য টিপস
আপনি যদি স্মার্টফোনের মাধ্যমে আপনার ব্লগের কোড এডিট করতে চান, তবে সরাসরি ব্রাউজারে না করে QuickEdit+ অ্যাপটি ব্যবহার করতে পারেন। এতে কোড খুঁজে পাওয়া এবং রিপ্লেস করা অনেক সহজ হয়। এছাড়া ফন্ট সেভ করার পর যদি কাজ না করে, তবে ব্রাউজারের ক্যাশ (Cache) ক্লিয়ার করে চেক করুন।
আমার শেষ কথা
একটি মানসম্মত ওয়েবসাইট তৈরির জন্য সুন্দর ফন্টের বিকল্প নেই। সোলাইমান লিপি ফন্টটি বর্তমানে বাংলার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং লাইটওয়েট একটি ফন্ট, যা আপনার সাইটের স্পিড বজায় রেখে সৌন্দর্য বৃদ্ধি করবে। সঠিকভাবে কোডগুলো রিপ্লেস করলে আপনার সাইটটি মুহূর্তেই আকর্ষণীয় হয়ে উঠবে। ব্লগার এবং ওয়েব কাস্টমাইজেশন সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে নিয়মিত ভিজিট করুন TechSohag.Com। ধন্যবাদ!
প্রযুক্তি এবং ডিজাইনের সাথেই থাকুন।
