ব্লগারে ফেভিকন পরিবর্তন করার সহজ নিয়ম | How to Change Favicon in Blogger
ফেভিকন (Favicon) হলো একটি ওয়েবসাইটের ছোট আইকন যা ব্রাউজারের ট্যাবে পেজ টাইটেলের পাশে দেখা যায়। ডিফল্টভাবে ব্লগারে একটি 'B' লোগো থাকে যা সাইটকে অপ্রফেশনাল দেখায়। তাই নিজের ওয়েবসাইটের ব্র্যান্ডিং মজবুত করতে একটি কাস্টম ফেভিকন ব্যবহার করা অত্যন্ত জরুরি।
কিভাবে ফেভিকন তৈরি করবেন?
ফেভিকন তৈরি করার জন্য আপনি favicon.io বা canva.com ব্যবহার করতে পারেন।
- আপনার লোগোকে ফেভিকনে রূপান্তর করতে পারেন।
- লোগো না থাকলে আপনার নামের প্রথম অক্ষর দিয়েও ফেভিকন বানাতে পারেন।
- ফেভিকনের আদর্শ সাইজ হলো ১৬x১৬ বা ৩২x৩২ পিক্সেল, তবে আপলোডের জন্য ৫১২ পিক্সেল সাইজ ব্যবহার করা ভালো।
ব্লগারে ফেভিকন আপলোড করার ধাপসমূহ:
নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই ফেভিকন সেট করুন:
- আপনার ব্লগার ড্যাশবোর্ডে লগইন করুন।
- বামে থাকা Settings অপশনে ক্লিক করুন।
- নিচে স্ক্রল করে Favicon অপশনটি খুঁজে বের করুন এবং সেখানে ক্লিক করুন।
- এখন Choose File বাটনে ক্লিক করে আপনার তৈরি করা আইকনটি সিলেক্ট করুন।
- সবশেষে Save বাটনে ক্লিক করুন।
ফেভিকন দেখা না গেলে সমাধান (Fix Favicon Not Showing)
অনেক সময় ফেভিকন আপলোড করার পরেও ব্রাউজারে সেটি দেখায় না। এর প্রধান কারণ হতে পারে ব্রাউজার ক্যাশে (Cache) সমস্যা। সমাধান পেতে নিচের মেটা কোডটি আপনার থিমের
<head> সেকশনে যুক্ত করতে পারেন:
<!--[ Favicon Meta Tags ]--> <link expr:href='data:blog.blogspotFaviconUrl' rel='apple-touch-icon' sizes='120x120'/> <link expr:href='data:blog.blogspotFaviconUrl' rel='apple-touch-icon' sizes='152x152'/> <link expr:href='data:blog.blogspotFaviconUrl' rel='icon' type='image/x-icon'/> <link expr:href='data:blog.blogspotFaviconUrl' rel='shortcut icon' type='image/x-icon'/>
পরামর্শ: কোড যুক্ত করার পর ইনকগনিটো মোড (Incognito Mode) বা অন্য কোনো ব্রাউজার দিয়ে চেক করে দেখুন। আশা করি ঠিকভাবে কাজ করবে।
প্রযুক্তি ও ব্লগিং সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট TechSohag.Com। আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ!
