Developer Options কি? কিভাবে এটি চালু করবেন এবং এর সেরা ৫টি গোপন সেটিংস!
ডেভেলপার অপশন (Developer Options) আসলে কী?
Developer Options হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি লুকানো মেনু। এটি ডেভেলপারদের অ্যাপ অপ্টিমাইজ করা, ত্রুটি (Debugging) খোঁজা এবং সিস্টেমের গভীর সেটিংস পরিবর্তনের সুযোগ দেয়। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি ডিফল্টভাবে বন্ধ থাকে যাতে ভুলবশত কোনো প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন হয়ে ডিভাইসের ক্ষতি না হয়।
কিভাবে ডেভেলপার অপশন চালু করবেন?
আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে এই অপশনটি চালু করা খুব সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ডেভেলপার অপশনের ৩টি কার্যকর গোপন সেটিংস
এই মেনুর ভেতরে শত শত সেটিংস থাকলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য নিচের ৩টি সবচেয়ে বেশি দরকারি:
- Window Animation Scale: আপনার ফোন যদি স্লো হয়ে যায়, তবে এখানকার অ্যানিমেশন স্কেল (0.5x) করে দিলে ফোন অনেক বেশি ফাস্ট মনে হবে।
- USB Debugging: পিসি বা ল্যাপটপের সাথে ফোন কানেক্ট করে ডাটা ট্রান্সফার বা কাস্টম রিকভারি ইন্সটল করতে এটি চালু করতে হয়।
- Force 4x MSAA: আপনি যদি গেমার হন, তবে এটি চালু করলে গেমের গ্রাফিক্স কোয়ালিটি আরও উন্নত ও মসৃণ দেখাবে (তবে এটি ব্যাটারি বেশি খরচ করে)।
আমার শেষ কথা
ডেভেলপার অপশন হলো অ্যান্ড্রয়েড ফোনের একটি পাওয়ারফুল টুল। সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ফোনের গতি বাড়াতে এবং নানা ধরণের কাস্টমাইজেশন করতে পারেন। এই সেটিংসগুলোর প্র্যাকটিক্যাল কাজ দেখতে আমার ইউটিউব চ্যানেল TechSohag এর ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
নিমিত টেক আপডেট ও মোবাইল ট্রিক্স পেতে ভিজিট করুন: TechSohag.Com। ধন্যবাদ!
প্রযুক্তিকে জানুন, স্মার্টফোন ব্যবহার করুন প্রফেশনালদের মতো।
