লার্ণার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যত প্রশ্ন উত্তর | Lerlearner Driving License BD

learner driving liecence card faq learner card fee learner card apply learner card download learner card brta learner card check driving learner card
TechSohag.Com
লার্ণার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যত প্রশ্ন ও উত্তর

লার্ণার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যত প্রশ্ন ও উত্তর | Learner Driving License FAQ

লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স হলো মূল ড্রাইভিং লাইসেন্স পাবার প্রথম শর্ত। বিআরটিএ (BRTA) থেকে লার্নার কার্ড সংগ্রহ করে ২-৩ মাস ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করার পর নির্ধারিত পরীক্ষার মাধ্যমে মূল লাইসেন্সের জন্য আবেদন করতে হয়।

👉 অনলাইনে লার্ণার ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন

লার্ণার লাইসেন্স নিয়ে সাধারণ জিজ্ঞাসাসমূহ:

১. লার্ণার লাইসেন্স দিয়ে কি পাবলিক প্লেসে গাড়ি চালানো শেখা যাবে?
না, লার্ণার লাইসেন্স দিয়ে পাবলিক প্লেসে বা মেইন রাস্তায় একা গাড়ি চালানো শেখা যাবে না। ট্রাফিক পুলিশ ধরলে আইনি ব্যবস্থা বা মামলা হতে পারে। তবে নির্ধারিত ইনস্ট্রাক্টরের উপস্থিতিতে লার্নার কার্ডের শর্ত মেনে চালানো সম্ভব।
২. লার্নারের মেয়াদ শেষ হয়ে গেলে কি নবায়ন করতে হবে?
যদি বিআরটিএ কর্তৃপক্ষের কারণে পরীক্ষা নিতে দেরি হয় এবং আপনার লার্নারের মেয়াদ শেষ হয়ে যায়, তবে নবায়ন ছাড়াই পরীক্ষা দেওয়া যাবে। কিন্তু আপনি যদি পরীক্ষায় অনুপস্থিত থাকেন এবং ৬ মাস পার হয়ে যায়, তবে ৮৭ টাকা জমা দিয়ে লার্নার নবায়ন করে নিতে হবে।
৩. লার্নার কতবার নবায়ন করা যায়?
লার্নার সাধারণত একবার নবায়ন করা যায় (পরবর্তী ৩ মাসের জন্য)। প্রথম ইস্যু তারিখ থেকে মোট ৬ মাস পার হয়ে গেলে পুনরায় নতুন করে লার্নার সংগ্রহ করতে হবে।
৪. লার্ণারের মেডিকেল সার্টিফিকেট কার কাছ থেকে নিতে হয়?
যেকোনো রেজিস্টার্ড চিকিৎসক (Registered Physician) কর্তৃক লার্নার ফরমের মেডিকেল সার্টিফিকেট স্বাক্ষরিত হতে হয়। চিকিৎসক প্রার্থীর ছবি ও ফরমের তথ্য যাচাই করে সিল ও স্বাক্ষর করবেন।
৫. লার্নার ফরম কোন ভাষায় পূরণ করতে হয়?
লার্ণার ফরম ইংরেজি বড় হাতের অক্ষরে (Capital Letter) পূরণ করতে হয়। তবে মেডিকেল সার্টিফিকেট অংশটি বাংলা বা ইংরেজি উভয় মাধ্যমেই পূরণ করা যায়।
৬. লার্ণারের জন্য ফি কত টাকা জমা দিতে হয়?
• শুধু ১ ধরনের যানের জন্য (যেমন- বাইক): ৩৪৫/- টাকা
• ২ ধরনের যানের জন্য একসাথে (যেমন- বাইক ও হালকা যান): ৫১৮/- টাকা
৭. লার্ণারে নাম বা তথ্য ভুল হলে কি করবেন?
লার্নারে বড় কোনো ভুল থাকলে (নাম/পিতার নাম) নতুন করে লার্নার করে নেওয়া বুদ্ধিমানের কাজ। যদিও সংশোধন করা সম্ভব, তবে এতে সময় ও খরচ বেশি হয়। ব্যাংকে ফি জমার সময় অবশ্যই সঠিক বানান প্রদান করবেন।
৮. লার্নার ফরম কোথায় পাওয়া যায়?
বিআরটিএ কার্যালয়ে বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও brta.portal.gov.bd থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন।

অনলাইন আবেদন ও ডাউনলোড

আপনি এখন ঘরে বসেই বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে লার্নারের আবেদন করতে পারেন।
👉 ভিজিট করুন: www.bsp.brta.gov.bd
ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট TechSohag.Com। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
Md Sohag Rana এখন অনলাইনে আছে...
আসসালামু আলাইকুম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
Type here...