ব্লগের লোডিং স্পিড বাড়ানোর ১০টি কার্যকরী উপায় | Boost Blogger Speed 100%
একটি জরিপ থেকে জানা যায়, কোনো ওয়েবসাইটের লোডিং স্পিড যদি ৩-৪ সেকেন্ডের বেশি হয়, তবে প্রায় অর্ধেক ভিজিটর সাইটটি ছেড়ে চলে যায়। বর্তমান ব্যস্ত দুনিয়ায় কেউ সময় নষ্ট করতে চায় না। তাই একজন সফল ব্লগার হতে হলে আপনার ব্লগ সাইটের স্পিড বাড়ানো অত্যন্ত জরুরি। আজ আমি লোডিং স্পিড বাড়ানোর ১০টি কার্যকরী টিপস নিয়ে আলোচনা করবো।
শুরু করার আগে স্পিড পরীক্ষা করুন
আপনার ব্লগের বর্তমান অবস্থা জানতে প্রথমে Google PageSpeed Insights অথবা GTmetrix টুলস ব্যবহার করে স্পিড টেস্ট করে নিন। নিচের টিপসগুলো অ্যাপ্লাই করার পর আবার পরীক্ষা করলে আপনি বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন।
স্পিড বাড়ানোর ১০টি প্রো-টিপস:
১. হালকা ও ক্লিন টেমপ্লেট ব্যবহার: সবসময় ক্লিন কোড এবং রেসপনসিভ টেমপ্লেট নির্বাচন করুন। প্রয়োজনে AMP Template ব্যবহার করতে পারেন যা চোখের পলকে লোড হয়।
২. ইমেজ অপ্টিমাইজেশন: অতিরিক্ত এবং বড় সাইজের ইমেজ ব্যবহার করা থেকে বিরত থাকুন। ইমেজ আপলোড করার আগে TinyPNG এর মতো সাইট থেকে কমপ্রেস করে নিন।
৩. অপ্রয়োজনীয় উইজেট রিমুভ: লেআউট থেকে অদরকারী গেজেট বা উইজেটগুলো আজই সরিয়ে ফেলুন। এগুলো সার্ভারে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠায়।
৪. হোমপেজে পোস্ট সংখ্যা কমানো: হোমপেজে অতিরিক্ত পোস্ট রাখলে লোডিং টাইম বেড়ে যায়। ব্লগার সেটিংস থেকে হোমপেজে সর্বোচ্চ ৫-৭টি পোস্ট দেখানোর অপশনটি সেট করে দিন।
৫. অতিরিক্ত বিজ্ঞাপনের ব্যবহার নিয়ন্ত্রণ: একটি আর্টিকেলে ২-৩টির বেশি অ্যাড ইউনিট ব্যবহার করবেন না। অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট কোড সাইটকে স্লো করে দেয়।
৬. ব্যাকগ্রাউন্ড ইমেজ এড়িয়ে চলা: ব্যাকগ্রাউন্ডে বড় কোনো ইমেজ ব্যবহার করবেন না। সাদা বা হালকা ব্যাকগ্রাউন্ড কালার ইউজার এক্সপেরিয়েন্স এবং স্পিড দুটোর জন্যই ভালো।
৭. পপআপ উইজেট বন্ধ করুন: পপআপ জাভাস্ক্রিপ্ট কোডের কারণে সাইট লোডিং আটকে যায় এবং ভিজিটররা বিরক্ত হয়।
৮. CSS ও স্ক্রিপ্ট কমানো: টেমপ্লেটে অতিরিক্ত এক্সটারনাল সিএসএস বা স্ক্রিপ্ট ফাইল যোগ করা থেকে বিরত থাকুন।
৯. জাভাস্ক্রিপ্ট লজিক কমানো: অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট সাইটকে রেন্ডারিং করতে বাধা দেয়। যতটা সম্ভব সিম্পল কোড ব্যবহার করুন।
১০. CDN ব্যবহার করা: আপনার সাইটের কন্টেন্ট দ্রুত ডেলিভারি করার জন্য Cloudflare এর মতো ফ্রি সিডিএন (CDN) ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন:
টেকনিক্যাল আরও টিপস এবং ব্লগিং গাইড পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবসাইট TechSohag.Com। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ!
