বাইকারদের জন্য টিপস - Bike Riding Trick & Tips

Bike Riding Trick & Tips,bike riding trick & tips bike riding tricks bike riding tips for beginners bike riding techniques tips bike riding tips bike
TechSohag.Com
Bike Riding Trick

বাইকারদের জন্য জরুরি টিপস: নিরাপদ রাইডিংয়ের পূর্ণাঙ্গ গাইড

বাইক চালানোর ক্ষেত্রে কিছু জেনারেল নলেজ অবশ্যই থাকতে হয়। বাইক ড্রাইভিং লাইসেন্স এবং বিআরটিএ-র অন্যান্য তথ্য জানতে আমাদের সাইটের আর্টিকেলগুলো পড়তে পারেন। একজন অভিজ্ঞ বাইকার হিসেবে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি যা আপনার রাইডিংকে আরও নিরাপদ করবে।

১. রাইডিং গিয়ার ও পোশাক-আশাক

নিরাপদ রাইডিংয়ের জন্য সঠিক পোশাক নির্বাচন করা অত্যন্ত জরুরি:
  • পোশাক: সবসময় জিন্স প্যান্ট এবং ফুল হাতা ফিটিং শার্ট বা গেঞ্জি পরবেন। ফরমাল প্যান্ট এড়িয়ে চলাই ভালো।
  • নিরাপত্তা সরঞ্জাম: অবশ্যই ফুল ফেইস হেলমেট পরবেন এবং গ্লাস নামিয়ে রাখবেন। সাথে এলবো ও নি-গার্ড, হাতে গ্লাভস এবং রিফ্লেক্টিং জ্যাকেট ব্যবহার করবেন।
  • জুতা: বাইক চালানোর সময় অবশ্যই কেডস বা বুট পরবেন।
  • ব্যাগ: সামনের বা পিছনের পকেটে মোবাইল/মানিব্যাগ না রেখে ‘ওয়েস্ট ব্যাগ’ (Waist Bag) ব্যবহার করুন।

২. বাইক চেকআপ ও প্রয়োজনীয় কাগজপত্র

ট্যুরে বের হওয়ার ১-২ দিন আগে বাইকটি ভালো মেকানিক দিয়ে চেক করিয়ে নিন:
  • চাকার হাওয়া: সামনের চাকায় ২৫-২৮ এবং পিছনের চাকায় ৩৫ পয়েন্ট হাওয়া রাখুন।
  • কাগজপত্র: ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন পেপারের মূল কপি সবসময় সাথে রাখুন।
  • চেক লিস্ট: বাইক স্টার্ট করার আগে ব্রেক, ক্লাস, হেডলাইট, হর্ন ও ইন্ডিকেটর চেক করে নিন।
  • ব্যাগ সেটআপ: পিঠে বা কাঁধে ব্যাগ না নিয়ে বাইকের ব্যাক সিটে শক্ত করে বেঁধে নিন।

৩. হাইওয়েতে ড্রাইভিং সতর্কতা ও নিরাপত্তা

  • গতিসীমা: হাইওয়েতে কখনোই ৯০+ স্পিড ক্রস করবেন না।
  • বিরতি: প্রতি ৫০ কিমি পর পর ১৫-২০ মিনিটের বিরতি দিন। এতে বাইক এবং আপনি দুজনেই বিশ্রাম পাবেন।
  • সতর্কতা: হাইওয়েতে একা থাকলে চার চাকার বড় গাড়ির পিছু পিছু নিরাপদ দূরত্ব বজায় রেখে চালান। তবে তিন চাকার যান (অটোরিক্সা/সিএনজি) থেকে অনেক দূরে থাকুন।
  • ছিনতাই থেকে সাবধান: নিরিবিলি জায়গায় বিরতি দেবেন না। অপরিচিত কেউ লিফট চাইলে বা সাহায্য চাইলে না দাঁড়িয়ে হাইওয়ে পুলিশকে জানান।
  • পাবলিক সিগনাল: পুলিশের পোশাক ছাড়া কেউ সিগনাল দিলে দাঁড়াবেন না।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

বিশেষ টিপস: চলন্ত বাইকে গান শুনবেন না বা ফোনে কথা বলবেন না। দীর্ঘ রাইডে ক্লান্তি দূর করতে মুখে সেন্টার ফ্রেশ বা লজেন্স রাখতে পারেন, এটি আপনাকে প্রাণবন্ত রাখতে সাহায্য করবে।
বাইক ও প্রযুক্তি সংক্রান্ত আরও টিপস পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট TechSohag.Com। সাবধানে বাইক চালান, নিরাপদে ঘরে ফিরুন।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
Md Sohag Rana এখন অনলাইনে আছে...
আসসালামু আলাইকুম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
Type here...