বাইকারদের জন্য জরুরি টিপস: নিরাপদ রাইডিংয়ের পূর্ণাঙ্গ গাইড
বাইক চালানোর ক্ষেত্রে কিছু জেনারেল নলেজ অবশ্যই থাকতে হয়। বাইক ড্রাইভিং লাইসেন্স এবং বিআরটিএ-র অন্যান্য তথ্য জানতে আমাদের সাইটের আর্টিকেলগুলো পড়তে পারেন। একজন অভিজ্ঞ বাইকার হিসেবে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি যা আপনার রাইডিংকে আরও নিরাপদ করবে।
১. রাইডিং গিয়ার ও পোশাক-আশাক
নিরাপদ রাইডিংয়ের জন্য সঠিক পোশাক নির্বাচন করা অত্যন্ত জরুরি:
- পোশাক: সবসময় জিন্স প্যান্ট এবং ফুল হাতা ফিটিং শার্ট বা গেঞ্জি পরবেন। ফরমাল প্যান্ট এড়িয়ে চলাই ভালো।
- নিরাপত্তা সরঞ্জাম: অবশ্যই ফুল ফেইস হেলমেট পরবেন এবং গ্লাস নামিয়ে রাখবেন। সাথে এলবো ও নি-গার্ড, হাতে গ্লাভস এবং রিফ্লেক্টিং জ্যাকেট ব্যবহার করবেন।
- জুতা: বাইক চালানোর সময় অবশ্যই কেডস বা বুট পরবেন।
- ব্যাগ: সামনের বা পিছনের পকেটে মোবাইল/মানিব্যাগ না রেখে ‘ওয়েস্ট ব্যাগ’ (Waist Bag) ব্যবহার করুন।
২. বাইক চেকআপ ও প্রয়োজনীয় কাগজপত্র
ট্যুরে বের হওয়ার ১-২ দিন আগে বাইকটি ভালো মেকানিক দিয়ে চেক করিয়ে নিন:
- চাকার হাওয়া: সামনের চাকায় ২৫-২৮ এবং পিছনের চাকায় ৩৫ পয়েন্ট হাওয়া রাখুন।
- কাগজপত্র: ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন পেপারের মূল কপি সবসময় সাথে রাখুন।
- চেক লিস্ট: বাইক স্টার্ট করার আগে ব্রেক, ক্লাস, হেডলাইট, হর্ন ও ইন্ডিকেটর চেক করে নিন।
- ব্যাগ সেটআপ: পিঠে বা কাঁধে ব্যাগ না নিয়ে বাইকের ব্যাক সিটে শক্ত করে বেঁধে নিন।
৩. হাইওয়েতে ড্রাইভিং সতর্কতা ও নিরাপত্তা
- গতিসীমা: হাইওয়েতে কখনোই ৯০+ স্পিড ক্রস করবেন না।
- বিরতি: প্রতি ৫০ কিমি পর পর ১৫-২০ মিনিটের বিরতি দিন। এতে বাইক এবং আপনি দুজনেই বিশ্রাম পাবেন।
- সতর্কতা: হাইওয়েতে একা থাকলে চার চাকার বড় গাড়ির পিছু পিছু নিরাপদ দূরত্ব বজায় রেখে চালান। তবে তিন চাকার যান (অটোরিক্সা/সিএনজি) থেকে অনেক দূরে থাকুন।
- ছিনতাই থেকে সাবধান: নিরিবিলি জায়গায় বিরতি দেবেন না। অপরিচিত কেউ লিফট চাইলে বা সাহায্য চাইলে না দাঁড়িয়ে হাইওয়ে পুলিশকে জানান।
- পাবলিক সিগনাল: পুলিশের পোশাক ছাড়া কেউ সিগনাল দিলে দাঁড়াবেন না।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
বিশেষ টিপস: চলন্ত বাইকে গান শুনবেন না বা ফোনে কথা বলবেন না। দীর্ঘ রাইডে ক্লান্তি দূর করতে মুখে সেন্টার ফ্রেশ বা লজেন্স রাখতে পারেন, এটি আপনাকে প্রাণবন্ত রাখতে সাহায্য করবে।
বাইক ও প্রযুক্তি সংক্রান্ত আরও টিপস পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট TechSohag.Com। সাবধানে বাইক চালান, নিরাপদে ঘরে ফিরুন।
